down of head

অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে : পানি সম্পদ উপদেষ্টা

‘নদী আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে। আমাদের নিজের স্বার্থে নদী রক্ষা করতে হবে।’

পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে, জনগণ ঐক্যবদ্ধ হলে এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের নদী নিয়ে নানা মতানৈক্য রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি বছর পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং স্থানীয় নদী কর্মীসহ সকলের সহযোগিতায় নদীর তালিকা করা হয়েছে। বর্তমানে দেশে ১৪১৫টি নদী রয়েছে। সুন্দরবন এবং পাহাড়ি এলাকার নদী নিয়ে গবেষণা করবে যৌথ নদী কমিশন। যে সকল নদী বাদ পড়েছে সেগুলো যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে নদী ভবনে পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ভ্রমণ

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদী আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে। আমাদের নিজের স্বার্থে নদী রক্ষা করতে হবে। কিছু নদী আছে সঙ্কটাপন্ন, কিছু আছে আন্তঃসীমান্ত নদী। তিস্তা এবং গঙ্গা নিয়ে বৃহৎ পরিকল্পনার দিকে এগোচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ, সেন্টমার্টিন বাঁচলে পর্যটন বাঁচবে।’

তিনি আরো বলেন, ‘সেন্টমার্টিনে পর্যটন কখনোই বন্ধ করা হয় নাই, প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করা হয়েছে।’

সম্পর্কিত খবর