শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রোগের ঝুঁকি বাড়ায় ছেঁড়া-নোংরা নোট, লেনদেন এখন স্বাস্থ্যের হুমকি

রাজধানীসহ দেশের প্রায় সব বাজারে প্রতিদিন ছেঁড়া, বিবর্ণ ও দুর্গন্ধযুক্ত নোট হাতবদল হচ্ছে, আর এই নোটগুলো কেবল অর্থপ্রদানের মাধ্যম নয়—সংক্রমণের বাহকও হয়ে উঠছে।

মাছ, মাংস, সবজি ও খোলা বাজারে বিক্রেতারা ঝামেলা এড়াতে পুরোনো নোট জমিয়ে রাখেন এবং লেনদেনে সেগুলোই ব্যবহার করেন। কারণ ব্যাংকে নষ্ট নোট জমা দিলে নানা অজুহাতে তা গ্রহণ করা হয় না, নতুন নোটও পাওয়া যায় না সহজে। ফলে বাজারজুড়ে এখন সেলোটেপ মারা, লেপ্টে থাকা, মলিন নোটই চলছে।

এসব নোট প্রতিদিন শত শত মানুষের হাতে হাত বদল হয়; অনেকে এই নোটে খাবার কেনেন, শিশুরা বড়দের কাছ থেকে নোট নিয়ে খেলতে গিয়ে মুখে দেয়, আর অদৃশ্য জীবাণু অজান্তেই শরীরে প্রবেশ করে। পূর্ণবয়স্ক মানুষটাও পিছিয়ে নেই তারা সাধারনত টাকা গুনতে গেলে বারবার মুখের লালা নিয়ে টাকা গুনে যা খুব সহজেই মুখ থেকে শরীরে ছড়িয়ে যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ময়লা ও ছেঁড়া নোট স্ট্যাফিলোকক্কাস, ই-কোলাই, সালমোনেলা প্রজাতির ব্যাকটেরিয়া বহন করতে পারে, যা শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

নোটের গায়ে থাকা এসব জীবাণু সহজেই খাবার, পানীয় বা হাতের মাধ্যমে শরীরে ঢুকে ভাইরাল ও ব্যাকটেরিয়াল সংক্রমণ ছড়াতে পারে। অর্থনীতির একটি অপরিহার্য উপাদান টাকা—কিন্তু সেটিই যদি রোগের মাধ্যম হয়ে ওঠে, তা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ছেঁড়া বা নষ্ট নোট ব্যাংকে জমা দিয়ে পরিবর্তন করা সম্ভব। কিন্তু বাস্তবে ব্যাংকগুলো নানা অজুহাতে সাধারণ মানুষকে ফিরিয়ে দেয়।

কোনো নোট বেশি নষ্ট, আবার কোনো নোটের নম্বর স্পষ্ট নয়—এইসব কারণ দেখিয়ে নোট বদলে দিতে অনীহা প্রকাশ করে ব্যাংক কর্মকর্তারা। বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ ব্যাংকের এই উদাসীনতা সাধারণ মানুষকে নীরবে সংক্রমণের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

টাকা কেবল লেনদেনের মাধ্যম নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত। বাজারে প্রতিদিন যে বিপুল পরিমাণ নোংরা নোট চলাচল করছে, তার মাধ্যমে গোটা জাতি অজান্তেই রোগবাহী এক অর্থনীতির দিকে এগোচ্ছে।

ছেঁড়া-নোংরা নোটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এটি বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে, যা কোনো দায়িত্বশীল রাষ্ট্রের জন্য কাম্য নয়।

সম্পর্কিত খবর