শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে উত্তাল আঙ্কারা

প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তুরস্ক। রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগের দাবিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ।

এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি- সিএইচপি’র কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে।

বিক্ষোভকারীদের মতে, গত এক বছর ধরে বিরোধী পার্টি সিএইচপি’র সদস্য ও সমর্থকদের ওপর আইনি দমন-পীড়ন চালাচ্ছে আঙ্কারা প্রশাসন। চলমান মামলার রায়ের জেরে ক্ষমতাচ্যুত হতে পারে বিরোধী দলীয় প্রধান। যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন।

সেখান থেকে পাঠানো এক বার্তায় ইমামোগলু জানান, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারণের চেষ্টা করছে।
এতে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং ভিন্নমত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগও করেন। আঙ্কারার সমাবেশে উচ্চস্বরে জানানো হয় এই বার্তা।

উল্লেখ্য, গত মার্চ মাসে বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকেই শুরু হয় তুরস্কের রাজনৈতিক অস্থিরতা। এর ফলে দেশটির মুদ্রা লিরার ক্রমাগত দরপতন ঘটতে থাকে। নড়বড়ে হয়ে যায় দেশটির অর্থনীতি।

সম্পর্কিত খবর