শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

থেমে থেমে বৃষ্টি ঢাকায় ভোগান্তিতে নগরবাসী

ভোর থেকেই রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। এতে করে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবার অনেক সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এ ছাড়া কোনো কোনো সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে।

 

সকাল থেকে এমন বৃষ্টিতে বিপাকে পড়তে হয়েছে অফিসগামীদের।

আজ সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা বৃষ্টিতে রাস্তাজুড়ে যানবাহনের গতি অনেকটা থেমে গেছে। গাড়িগুলো হর্ন বাজিয়েও এগোতে পারছে না। সড়কের দুই পাশে অফিসগামী মানুষ দাঁড়িয়ে বাসের অপেক্ষায়।

কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজে ছাতা ছাড়াই দৌড়াচ্ছেন বাস ধরতে। এই সুযোগে রিকশা ও সিএনজির ভাড়াও বেড়ে গেছে। বিশেষ করে বনানী মোড় থেকে শুরু করে মহাখালী পর্যন্ত দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রাইভেটকার ও বাস। হালকা বৃষ্টির কারণে গাড়িচালকরা ধীরে চালাচ্ছেন, ফলে ছোট ছোট মোড়ে গাড়ির চাপ আরো বেড়ে যাচ্ছে।

জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও ফার্মগেট এলাকায়ও দেখা গেছে এমন দৃশ্যের। এসব এলাকায় রাস্তায় পানি না জমলেও বৃষ্টির কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। ফলে সড়কে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। সিগন্যালের মোড়ে মোড়ে যানজট আরো প্রকট হয়ে উঠেছে।

এদিকে দুপুর পর্যন্ত ঢাকায় এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকয় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

সম্পর্কিত খবর