শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুমকি রাহুল গান্ধীর

ভারতের রাজনীতিতে চরম উত্তাপ ছড়াল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যে। বিহারের পাটনায় সোমবার তার ১৬ দিনের ‘ভোটার অধিকার যাত্রা’ শেষ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তিনি।

রাহুল বলেন, ‘খুব শিগগির ভোট চুরি নিয়ে অকাট্য প্রমাণ সামনে আনব আমি। তখন বিজেপিকে হাইড্রোজেন বোমার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী মোদি আর দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না।’ এদিন তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি পরিকল্পিতভাবে ভোটার তালিকায় কারচুপি করছে।

কর্ণাটকের এক বিধানসভা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল বলেন, ‘ভোট চুরি মানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। এভাবে চলতে থাকলে বিজেপি একদিন রেশন কার্ড কিংবা অন্য অধিকারও কেড়ে নেবে।’

গান্ধী ময়দান থেকে আম্বেদকর মূর্তি পর্যন্ত রাহুলের পদযাত্রা রূপ নেয় বিরাট জনসমুদ্রে। মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন ইন্ডিয়া জোটের নেতারা। মিছিল ডাকবাংলা ক্রসিংয়ের কাছে পুলিশ আটকাতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়, তবে শেষ পর্যন্ত রাহুল ও তাঁর সমর্থকদের থামানো যায়নি।

সেখানেই তিনি ঘোষণা দেন, ‘এই সরকার ছ’মাসও টিকবে না, বিহারে বিরোধীরা নতুন সরকার আনবে।’

আরজেডি নেতা তেজস্বী যাদব নীতীশ কুমারকে আক্রমণ করে বলেন, ‘নীতীশ দুর্নীতির ভীষ্ম পিতামহ হয়ে উঠেছেন। বিহারের মানুষ তাকে উৎখাত করবেন।’

বিরোধী শিবিরের শক্তি প্রদর্শন করে রাহুলের যাত্রা শেষ হয় বিরাট সমাবেশে, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি (শারদ) নেত্রী সুপ্রিয়া সুলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বামদলগুলোর নেতারা, তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ও শিবসেনার সঞ্জয় রাউত।

বিজেপির তরফে এই বক্তব্যকে আক্রমণ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ‘উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে হাজার হাজার মানুষ আনা হয়েছে রাহুলের সভায়। ভোটারদের অসম্মান করে তিনি নিজেকেই হীন প্রমাণ করেছেন।’

সম্পর্কিত খবর