শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রুমিন ফারহানা-হাসনাতকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে কথার লড়াই চলছেই। সর্বশেষ হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বলেন রুমিন ফারহানা। এর কারণও ব্যাখ্যা করেছেন বিএনপির এ নেত্রী।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘ফকিন্নির বাচ্চা ব্যাপারটা কি, এটা একটা মাইন্ডসেট। এটার মানে এই নয় যে, আপনি গরিব। এটা না। এর মানে হলো, আপনার চিন্তা-ভাবনার মধ্যে এখনও খুব নিম্নস্তরের কিছু ব্যাপার কাজ করে।’

তিনি বলেন,

‘আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হুমায়রা নূর নামে একজন নারী নেত্রী, ওদের যুগ্ম সদস্য সচিব, তিনি কি ধরনের ভাষা করেছেন। ওই ধরনের ভাষা স্ল্যাম এরিয়াতে ব্যবহার হয়। খুব রেগুলার বেসিসে হয়। এ জন্য ওদেরকে ফকিন্নি কেউ বলে, কেউ কাচড়া বলে, কেউ বস্তি বলে।’

 

বিএনপির এ নেত্রীর ভাষ্য, ‘ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে, ওরা যেই ভাষায় স্লোগান দেয়, ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে, ওরা যেই ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে, সেটা বস্তির ভাষার সঙ্গে খুব ভালো মেলে। উনি যে আমাকে আওয়ামী লীগের সম্পাদক বললেন, ফকিন্নির বাচ্চা বলেছি, এর নিচে যে ছবিগুলো শেয়ার করেছি সেগুলো দেখেছেন, ওগুলো কি ইন্ডিকেট করে? কে ছিল আওয়ামী লীগের সম্পাদক?’

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
‘এখন ঢিলটি মারলে পাটকেলটি আপনাদের খেতে হবে। এটলিস্ট সো ফার আই অ্যাম কনসার্নসড’, যোগ করেন বিএনপির দলীয় সাবেক এমপি রুমিন ফারহানা।

শুরুতে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক’ হিসেবে উল্লেখ করেছিলেন হাসনাত আবদুল্লাহ। এর জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলেন।

সেই সঙ্গে হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্টে সংযুক্ত করেছেন রুমিন ফারহানা। দুই দলের শীর্ষ নেতাদের এ ধরনের কথায় ফেসবুক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর