শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিএসইতে বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিস্টিং বিধিমালা অনুযায়ী ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য “বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ আগস্ট) ডিএসই লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উদ্যোগে ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত এই কর্মশালাটি হাইব্রিড (অনলাইন ও ফিজিক্যাল) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

ড.এসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন এবং বলেন, “শুধু আইন জানা যথেষ্ট নয়, নৈতিকতার চর্চাও জরুরি—তাহলেই আমরা একটি পরিছন্ন পুঁজিবাজার গড়ে তুলতে পারব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস; ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান; লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম; এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী।

কর্মশালায় সিকিউরিটিজ বন্ধক, অবমুক্তকরণ এবং বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া, ডিএসই তালিকাভুক্তি নিয়ন্ত্রণ, সিডিবিএল এর ডিপি অপারেশন এবং সংশ্লিষ্ট আইন-বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের জন্য এমন কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে এবং এতে অনলাইন ও অফলাইন উভয়ভাবে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

সম্পর্কিত খবর