দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাচ্ছে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে। প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। এই আকাঙ্ক্ষা ধারণ করে আমরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের চেষ্টা করছি।
আজ(৪ আগস্ট) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রাঙ্গণে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক সমাবেশ তিনি এসব কথা বলেন।
সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে যুবদলের নিহত ৭৮ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়।
এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি চায় না। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। সেই আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের চেষ্টা করছি। আগামী দিনের নীতি, জনগণের জীবন উন্নয়নের রাজনীতি, দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা—এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না। বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন বিষয় বিবেচনা পরিচালনা করে দেখেছি, আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা যেকোনো মূল্যে সমগ্র দেশে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। মানুষকে রক্ষায় এই খাল খনন কর্মসূচি একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে।’
পাঁচ বছরে ৩০ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি থেকে বেরিয়ে যাওয়ার বোধ হয় কোনো সুযোগ নেই। পরিবেশের ব্যালান্স রক্ষা করার জন্য পাঁচ বছরে আমাদের লক্ষ্য হচ্ছে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানো। যেই গাছ পরিবেশকে যেমন রক্ষা করবে, একইভাবে বাংলাদেশকে বন্যা, খরা থেকেও রক্ষা করবে।’
শুধু জুলাই-আগস্ট নয়, বিগত ১৭ বছরের ত্যাগীদের সম্মান দেবে বিএনপি
তারেক রহমান বলেন, ‘বিগত ১৭ বছর এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। কত অত্যাচার-নির্যাতনের শিকার তা আজ এই সমাবেশের মঞ্চে শহীদ পরিবারের সদস্য যারা বসে আছেন তাদের দেখেলেই বোঝা যায়।
শুধু জুলাই-আগস্ট নয়, বিগত ১৫ বছর ধরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, দাবি আদায় করতে গিয়ে পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমরা প্রত্যেককে সত্যিকারভাবে সম্মানিত করতে চাই।