জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশনা জারি করলো আইডিআরএ

প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণার আলোকে দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অনুরোধ জানানো হয়েছে।

(২৩ জুলাই) সরকারি ও বেসরকারি সকল বীমা কোম্পানির পাশাপাশি বীমা মালিকদের সংগঠন বিআইএ, মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ, সকল জরিপকারী প্রতিষ্ঠান, বীমা এজেন্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং লাইসেন্সপ্রাপ্ত ইন্স্যুরটেক প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে আইডিআরএ।

আইডিআরএর পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই ২০২৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছে।

এছাড়া ২০২৪ সালের ২১ অক্টোবর তারিখে জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, ৫ আগস্টকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে এবং যথাযথভাবে দিবসটি পালনের জন্য বীমা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে চিঠিতে।

সম্পর্কিত খবর