শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসসি

বিসিএস এমসিকিউ লিখিত পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(২২ জুলাই) পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮ তম বিসিএস (বিশেষ) এমসিকিউ লিখিত পরীক্ষায় বদলি পরীক্ষার্থী শনাক্ত, পরীক্ষা হলে মোবাইল বহন ও নকল করার বিষয়ে হাতেনাতে ধরে ফেলা শিক্ষার্থীদের বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জুলাই শুক্রবার ২০২৫ খ্রিস্টাব্দে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ রাজধানী ঢাকার ২০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা চলাকালে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দু’জন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ০১ (এক) জন বদলি পরীক্ষার্থী শনাক্ত হয়েছে। মো: নাজমুল হাসান (রেজি: নম্বর ৪৮১৩০৫৮৭), বাবা- মো: আকঝর আলী, মা- মোসাম্মৎ নাজমা বেগম, জেলা- সিরাজগঞ্জ এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী মো: ফাহাদ মৃধা [বয়স (২৪), বাবা- মো: রেফা মৃধা] এবং তমা প্রামাণিক (রেজি: নম্বর ৪৮১৩০৪৭৫), বাবা- প্রবিণ কুমার প্রামাণিক, মা- ননদিতা সরকার, জেলা- নাটোর-এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী জেসমনি আক্তার (বয়স (২৮), বাবা-মো: মোখলেছুর রহমান] এবং মো: লিটন শেখ (রেজি: নম্বর ৪৮১৩২৭৬০), বাবা-মো: দেলখোশ আলী, মা- ফরিদা ইয়াসমিন, জেলা- সিরাজগঞ্জ-এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী এনামুল হক [বয়স (২৫), বাবা- গোলাম মোস্তফা, মুরাদনগর, কুমিল্লা] এদের প্রত্যেককে এক মাসের জেল দেয়া হয়।

ইডেন মহিলা কলেজ হলে দু’জন পরীক্ষার্থীর মধ্যে আফরিন জাহান (রেজি: নম্বর ৪৮২০১৩৬৫), বাবা- মহসিন মাহমুদ, মা- আমিনা বেগম, জেলা- ময়মনসিংহ-এর নিকট মোবাইল ফোন পাওয়া যাওয়ায় ১৫ দিনের জেল এবং নুসরাত জাহান (রেজি: নম্বর ৪৮২০৩৩৮৮), বাবা- এ টি এম নূরুন্নবী, মা-সালেহা নবী প্রশ্নপত্রে নকল করার চেষ্টার দরুণ তার বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়া, আশিক ইকবাল (রেজি: নম্বর ৪৮১৩৩৫০৩) নিজের রেজিস্ট্রেশন নম্বরের অংশে নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লেখায় তার প্রার্থীতা বাতিলসহ তাকে আজীবনের জন্য কমিশন কর্তৃক গৃহীত সকল পরীক্ষা হতে বহিস্কার করার শাস্তি প্রদান করা হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীরা এবং যাদের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এসেছে তাদেরকে এই পরীক্ষা থেকে বহিষ্কার এবং বদলি পরীক্ষার্থীসহ এদের সবাইকে পিএসসি কর্তৃক গৃহীতব্য সকল পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর