শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পতনের পরআন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার উল্লেখযোগ্য দরপতনের পর বুধবার (২৮ মে) মূল্যবার ধাতুটির বাজার ফের ঘুরে দাঁড়িয়েছে।

বিনিয়োগকারীদের ‘ডিপ বাই’ প্রবণতা এই মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলেছে। ফেডারেল রিজার্ভের সর্বশেষ নীতিগত সভার কার্যবিবরণী ও আসন্ন অর্থনৈতিক উপাত্ত প্রকাশের আগে বাজারে অনিশ্চয়তা থাকলেও স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আবারও জাগ্রত হয়েছে।

গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ৩ হাজার ৩১৯.৬১ মার্কিন ডলার। এর আগের দিন স্বর্ণের দাম ৩ হাজার ৩০০ ডলারের নিচে নেমে গিয়ে সর্বনিম্ন ৩ হাজার ২৮৫.১৯ ডলারে পৌঁছেছিল। মার্কিন স্বর্ণ ফিউচারসও একই হারে বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩১৮.৬০ ডলার।

রিলায়েন্স সিকিউরিটিজের জ্যেষ্ঠ পণ্য বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ‘গতকালের তীব্র পতনের পর আজ মূলত দরপতনের সুযোগে বিনিয়োগকারীরা স্বর্ণ কিনছেন। পাশাপাশি ফেডের সভার কার্যবিবরণী প্রকাশের আগে বাজারে একটি ‘প্রতীক্ষা ও পর্যবেক্ষণ’ মনোভাব বিরাজ করছে।’

বুধবার দিবাগত রাতে ফেডের সভার কার্যবিবরণী প্রকাশ হওয়ার কথা রয়েছে এবং শুক্রবার এপ্রিলে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) ডেটা প্রকাশিত হবে। এছাড়াও, পুরো সপ্তাহজুড়ে একাধিক ফেড কর্মকর্তা বক্তব্য দেবেন, যা সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এক্সিনিটি গ্রুপের প্রধান বিশ্লেষক হান তান বলেন, ‘যদি পিসিই প্রত্যাশার চেয়ে কম আসে, তবে এটি মুদ্রাস্ফীতির চাপ হ্রাস করে স্বর্ণের দাম বাড়াতে পারে এবং ফেডের সুদহার কমানোর সম্ভাবনা জোরদার করবে।’

এদিকে নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস এক বক্তব্যে জানান, ‘যখন মুদ্রাস্ফীতি লক্ষ্যচ্যুত হয়, তখন কেন্দ্রীয় ব্যাংকগুলোর উচিত দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানানো।’

গত ডিসেম্বর থেকে ফেডারেল রিজার্ভ তাদের নীতিগত সুদের হার ৪.২৫ শতাংশ-৪.৫০ শতাংশ পর্যায়ে স্থির রেখেছে। তারা এখন অর্থনীতির স্পষ্ট ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে, পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে বিভিন্ন মন্তব্যের ফলে সৃষ্ট বাজারের অস্থিরতাও বিবেচনায় রেখেছে।

বিএনপি প্যারিবা পূর্বাভাস দিয়েছে, তৃতীয় প্রান্তিকে মার্কিন স্বর্ণ ফিউচারের গড় দাম হতে পারে ৩ হাজার ৬৮৫ ডলার এবং চতুর্থ প্রান্তিকে তা বেড়ে ৩ হাজার ৮৫০ ডলার পর্যন্ত যেতে পারে।

অন্যদিকে, রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ৩৩.৩৫ ডলার, প্লাটিনামের দাম ১.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৩.৫৫ এবং প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে যায় ৯৭৮.২৭ ডলারে।

তথ্য সূত্র: রয়টার্স

সম্পর্কিত খবর