শিরোনাম
icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

আদালত অবমাননায় শেখ হাসিনার বিরুদ্ধে হাজিরার নোটিশ জারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী স্বৈরশাসক শেখ হাসিনার নামে জারি হয়েছে সরাসরি হাজিরার নির্দেশ।

আদালত অবমাননার এক মামলায় তাঁকে আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা ও রাজনৈতিক উত্তেজনা। একই সঙ্গে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল-কেও এই মামলায় হাজির হতে বলা হয়েছে।

মূল ঘটনা শুরু হয় একটি বিতর্কিত অডিও ক্লিপকে কেন্দ্র করে, যেখানে শেখ হাসিনার কণ্ঠস্বরযুক্ত একটি বক্তব্য ভাইরাল হয়—“আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” সিআইডির ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এই কণ্ঠস্বর শেখ হাসিনারই। এরপর আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউশন।

গত ১৫ মে’র মধ্যে এই বিষয়ে জবাব দিতে বলা হলেও নির্ধারিত তারিখে তারা কোনো জবাব দাখিল করেননি। ফলে ট্রাইব্যুনাল তাঁদের ২৫ মে হাজির হতে নির্দেশ দেয়। কিন্তু তাঁরা হাজির না হওয়ায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আগামী ৩ জুনকে পরবর্তী আদেশের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য প্রসিকিউটররাও। আদালতের নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর