শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কলকাতায় অবস্থান জয়া আহসানের

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন কোলকাতায়।

বর্তমানে তিনি মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিং শেষ করে এবার সিনেমাটির ডাবিংয়ের কাজ সম্পন্ন করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানকার অরাল স্টুডিওতে চলছে ডাবিং।

‘তাণ্ডব’ একটি যৌথ প্রযোজনার সিনেমা। ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই সিনেমাটি প্রযোজনা করছে। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা রায়হান রাফী। ডাবিংয়ের ফাঁকে কলকাতায় জয়ার সময়ও বেশ ভালোই কাটছে।

তার প্রমাণ মিলে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই শেয়ার করা ছবিতে দেখা গেছে, জয়া আহসান, শাকিব খান, রায়হান রাফী—তাদের সঙ্গে একই ফ্রেমে আছেন এসভিএফ-এর দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী, শুভশ্রী গাঙ্গুলি, পরমব্রত চ্যাটার্জী ও অনির্বাণ ভট্টাচার্য।

অ্যাকশন-থ্রিলার ধাঁচে নির্মিত ‘তাণ্ডব’ সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে। এতে শাকিব খান ও জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবিলা নূরসহ আরও অনেকে।

এদিকে এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে জয়ার দুটি সিনেমা। ‘তাণ্ডব’ ছাড়াও তাকে দেখা যাবে তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘উৎসব’ চলচ্চিত্রে।

সম্পর্কিত খবর