ফারাক্কার পানিবণ্টন চুক্তি নবায়নে তথ্য সংগ্রহ হচ্ছে

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফারাক্কার পানিবণ্টন চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে।

এই চুক্তির অধীনে দুই দেশের একটি টেকনিক্যাল কমিটি নিয়মিত মাঠ পর্যায় থেকে তথ্য-উপাত্ত নিচ্ছে।

রাজশাহীর চারঘাটে বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘চুক্তিটা নবায়ন করার ক্ষেত্রে তথ্য-উপাত্ত যা দরকার, তা নিয়মিত সংগ্রহ করা হচ্ছে।

এটা আমাদের ন্যায্য হিস্যা, এটার জন্য আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলব। যেহেতু আমাদের হাতে দেড় বছর সময় আছে, সেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি।’
রিজওয়ানা হাসান বলেন, ‘রাজশাহীর নাটোরের ওপর দিয়ে প্রবহমান বড়াল নদের প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বড়ালের ১৮ কিলোমিটার এলাকায় পানিপ্রবাহ কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

তিনি আরো বলেন, বড়ালের উৎসমুখে চারঘাট স্লুইস গেটটি সরিয়ে ফেলা হলে সমাধান হবে কি না, বড়ালে পানির প্রবাহ আসবে কি না তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা হচ্ছে।

সম্পর্কিত খবর