শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

আইএমএফের আসন্ন বোর্ড সভায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের শেষ দুটি কিস্তি অনুমোদন করবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে আইএমএফের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে।

টাকা-ডলারের যে বিনিময় হার পদ্ধতি বাংলাদেশ ব্যাংক ঠিক করেছে, তার নাম ‘ক্রলিং পেগ’। এ ব্যবস্থার মাধ্যমে বিনিময় হার নমনীয় করার বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণ ছাড়ের এ কিস্তি আটকে ছিল।
গত কয়েক মাস ধরে কারিগরি আলোচনা এবং নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনার পরই এই অগ্রগতি হয়েছে। ফলে, চতুর্থ এবং পঞ্চম কিস্তি পাওয়া যাবে। যার পরিমাণ অন্তত ২ দশমিক ৪ বিলিয়ন ডলার। গত ফেব্রুয়ারি মাসে ছাড়ের জন্য নির্ধারিত ছিল। তবে এটি বিলম্বিত হয়েছে সংস্কারের শর্ত পূরণ না হওয়ায়।

এই শর্তগুলোর মধ্যে ছিল মুদ্রানীতি কঠোর করা, কর রাজস্ব সংগ্রহের উন্নতি, বাজারভিত্তিক বিনিময় হার বাস্তবায়ন এবং সুশাসন নিয়ে কৌশল গ্রহণ।আইএমএফের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমাদের যা বলার স্পষ্টভাবে বলে দিয়েছি। এখন মূলত সংস্থাটির বোর্ড সভার ওপর ঋণের কিস্তি নির্ভর করছে। এখনো ঋণের কিস্তির বিষয়ে আমরা আশাবাদী।

জানা যায়, ২০২৩ সালে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফের পরিচালনা পর্ষদ। ২০২৬ সাল পর্যন্ত ৭ কিস্তিতে এই ঋণ দেওয়ার কথা। যথাসময়ে প্রথম তিন কিস্তিতে বাংলাদেশ ২৩১ কোটি ডলার ঋণ পায়। ২০২৪ সালের জুনে সর্বশেষ কিস্তি পায়। চতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল ডিসেম্বরে। তবে নানা শর্তে সেই ঋণ আটকে যায়। পরে আইএমএফের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মার্চে বাংলাদেশ শর্ত পূরণ করলে ঋণের চতুর্থ কিস্তি পাবে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ঘোষণা আসে, চতুর্থ ও পঞ্চম কিস্তি একত্রে চলতি বছরের জুনে দেওয়া হবে।

এদিকে, আইএমএফের একটি দল এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথমদিকে ঢাকা সফর করে এবং কাঠামোগত সংস্কারে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি জানায়। জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থা প্রবর্তন এবং আর্থিক খাতকে স্থিতিশীল করার জন্য চলমান কার্যক্রমের কথাও উল্লেখ করে দলটি। তবে আইএমএফ এসব উন্নতি সত্ত্বেও ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক রিজার্ভের ওপর চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছ।
বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে বলে উল্লেখ করা হয়। এতে গভর্নর সংযুক্ত আরব আমিরাতের দুবাই

সম্পর্কিত খবর