শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শ্রীপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪

গাজীপুরের শ্রীপুরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৫টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক মহাসড়কে উপজেলার টেপিরবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আনসারুল (৬৫)।

তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার সর্দারপাড়া গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে। আহতরা সবাই অটোরিকশাটির যাত্রী ছিলেন।

আহতরা হলেন- একই এলাকার আলম, ইয়াকুব আলী, আব্দুস সাত্তার ও লুৎফর রহমান। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, বরমীবাজার অভিমুখী একটি কাভার্ড ভ্যান আগে থেকেই সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল সোয়া ৫টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা মাওনা পল্লীবিদ্যুৎমোড় এলাকা থেকে ৫ জন যাত্রী নিয়ে বরমী যাচ্ছিল। পথে টেপিরবাড়ী এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে আনসারুল নিহত হন।
টের পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসমা-উল হোসনা বলেন, ‘মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার নাম আনসারুল। বাকি ৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

শ্রীপুর থানার এসআই মনোয়ার হোসেন বলেন, ‘আনসারুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সম্পর্কিত খবর