শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

যমুনা লাইফে বিশ্বজিৎ কুমার মন্ডলের চ্যাপ্টার ক্লোজ

অবশেষে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিদায় নিতে হচ্ছে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে। মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে বিশ্বজিৎ কুমার মন্ডলের নিয়োগ প্রস্তাব না- মঞ্জুর করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ০৬ এপ্রিল আইডিআরএর ১৮২ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসঙ্গে যমুনা লাইফকে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য নতুন প্রস্তাব পাঠাতে পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে।

তবে আইডিআরএর নির্দেশনা অমান্য করে আজ (২২ এপ্রিল) যমুনা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে  প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেছেন বিশ্বজিৎ কুমার মন্ডল- একটি সূত্র এমন তথ্য জানিয়েছে।

আইডিআরএ’র পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) উপসচিব আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, যেহেতু ড. বিশ্বজিৎ কুমার মন্ডল হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকাকালীন বিভিন্ন অনিয়ম সাধন, পূর্বসূরীদের অনিয়মের তথ্য গোপন, কর্তৃপক্ষের নির্দেশ পালনে ব্যর্থতা (বীমা আইন ২০১০ এর ১৩০(ক) ধারা লংঘন), স্বীয় দায়িত্ব ও কর্তব্য-কর্মে অবহেলা প্রদর্শন তথা ২০১৮ হতে ২০২০ সাল পর্যন্ত কর্তৃপক্ষ কর্তৃক বিশেষ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হুসেইন ফরহাদ এন্ড কোং কে নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় অসহযোগিতার (অধিযাচিত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র, প্রমাণক, ব্যাংক হিসাব বিবরণী ও ব্যাংক সমন্বয় বিবরণী সরবরাহ না করা, আত্মপক্ষ সমর্থনে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ও বক্তব্য প্রদান) মাধ্যমে বীমা আইন, ২০১০ এর ২৯ ধারামতে পরিচালিত বিশেষ নিরীক্ষার উদ্দেশ্য ব্যাহত করেছেন।

যেহেতু, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তৎকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডল উপর্যুক্ত কার্যকলাপ ও আচরণের মাধ্যমে বীমা আইন, ২০১০ সুস্পষ্ট লঙ্ঘন করে বীমাকারী ও বীমা গ্রাহকদের স্বার্থের পরিপন্থী কাজ করেছেন। এর ফলে কোম্পানি ও বীমাগ্রহীতাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে বিধায় বীমা আইন ২০১০ এর ৫০(১)(খ) ধারা মতে ২১/০৯/২০২৩ তারিখে কর্তৃপক্ষ কর্তৃক (স্মারক নং: ৫৩,০৩,০০০০,০৩৬,০১,০০১,২৩,৩৬; তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২৩) তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ হতে অপসারণ করা হয়েছে।

যেহেতু, কর্তৃপক্ষ কর্তৃক অপসারণের বিরুদ্ধে ড. বিশ্বজিৎ কুমার মন্ডল, হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ১২২০৪/২০২৩ দায়ের করেন যার প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট স্থগিতাদেশ প্রদান করেন। উক্ত স্থগিতাদেশ ভ্যাকেট করণের নিমিত্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক চেম্বার জজ আদালতে (সিপি) আপীল দায়ের করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি নিষ্পত্তির জন্য পুনরায় হাইকোর্ট বিভাগে প্রেরণ করেন এবং সংশ্লিষ্ট আদালত কর্তৃক মামলাটি অদ্যাবধি নিষ্পত্তি হয়নি।

যেহেতু, মামলাটি বর্তমানে চলমান এবং শুনানির জন্য অপেক্ষমান বিধায় বিষয়টি বিচারাধীন আছে।

আইডিআরএ জানায়, সেহেতু, ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বা অন্য কোন বীমা কোম্পানির কর্মকর্তা হিসেবে নিয়োগ করা সমীচীন নয় মর্মে কর্তৃপক্ষের ১৮২তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে প্রস্তাবটি বীমা কোম্পানি “মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ” প্রবিধানমালা-২০১২ (৭) (৬) অনুযায়ি না-মঞ্জুর করা হলো।

চিঠিতে আরও বলা হয়, এতদসঙ্গে, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নতুন প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এই চিঠির অনুলিপি যমুনা লাইফের চেয়ারম্যান বরাবরও পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর