ঝিনাইদহ
প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ
প্রবাসী টিপু সুলতানের বাবা আইনুদ্দিন শেখ জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। এরপর রাত ৩টার দিকে একদল ডাকাত বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


