শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভারী বর্ষণে বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

সৌদি আরবে গত কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে । বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। খবর আলজাজিরা

মক্কা ও মদিনার অবস্থান সৌদির পশ্চিমাঞ্চলে। এনসিএমের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে দেশটির পূর্বাঞ্চলও ডুবে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে।

বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। পাশাপাশি জনগণের উদ্দেশে সতর্ক থাকার আহ্বানও জানিয়ে বলা হয়েছে, তারা যেন সরকারে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করা হয়েছে এনসিএমের সর্বশেষ পূর্বাভাসে।

বন্যার কারণে আটকে পড়াদের উদ্ধারে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট।

একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের বিবৃতি জনগণকে সতর্ক করে বলা হয়েছে, তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে- এমন সব এলাকা এড়িয়ে চলেন।

এইচএস

সম্পর্কিত খবর