শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সূচক কমলেই বিএসইসি চেয়ারম্যানকে সরাতে হবে-এমন দাবি ঠিক না

ব্যাংক ও পুঁজিবাজারের অবস্থা আগের থেকে উন্নত হচ্ছে। তবে পুঁজিবাজারে সূচক কমলেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে সরাতে হবে-এমন দাবি করা একেবারে ঠিক না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

শনিবার (২১ ডিসেম্বর) ব্যাংকিং অ্যালামনাকের ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে ড. সালেহ উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন।

অর্থ উপদেষ্টা বলেন, সঠিক তথ্য-উপাত্ত দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমাদের দেশে ব্যাপক তথ্য বিভ্রাটের কারণে বিভ্রান্ত হতে হয়। তথ্য বিভ্রাটের ক্ষেত্রে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, তথ্যের গুণগত মান ঠিক রাখতে হবে। ব্যাংকিং অ্যালামনাইয়ের মতো পুঁজিবাজারের জন্যও একটি ইন্ডিপেন্ডেন্ট কিছু বের করতে পারলে ভালো হতো।

এছাড়াও তিনি বলেন, একটি ন্যাশনাল সিঙ্গেল উনডো করা যেতে পারে। এর ফলে ব্যবসায়ীরা এক স্থান থেকে সব তথ্য পাবে। একে ব্যবসায়ীদের ১০ জাযগায় দৌড়াতে হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, আর্থিকখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা চাই। যাতে বিশৃঙ্খলা না হয়৷ আমরা ইত্যোমধ্যে বিভিন্ন বোর্ডে পরিবর্ত এনেছি।

সভাপতিত্বের বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হুসাইন জিল্লুর রহমান বলেন, তথ্যের জোগান দেয়া জরুরি৷ ভবিষ্যতে আরো কিছু যদি সংযোজন করতে হয়। ৫ টি বড় বিষয় রয়েছে সামষ্টিক অর্থনীতিতে৷

এসএস

সম্পর্কিত খবর