শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

করোনায় বেড়েছে সুরক্ষাসামগ্রীর চাহিদা

 

করোনায় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর চাহিদা বহুগুণ বেড়েছে। দেশের নতুন নতুন ক্রয়াদেশ আসায় তৈরি পোশাক খাতে সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় বাজারের বিপুল চাহিদা পূরণ করে ‘মাস্ক’ ব্যাপক হারে রফতানি হচ্ছে বিশ্ববাজারে।

ব্যবসায়ীরা বলছেন, মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী বেড়েছে সুরক্ষাসামগ্রীর চাহিদা। বিভিন্ন দেশ থেকে এসব পণ্যের ক্রয়াদেশ আসছে। নতুন সম্ভাবনা সৃষ্টি হওয়ায় অনেকে এ খাতে বিনিয়োগে এগিয়ে আসছেন। ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দিনদিন বাড়ছে এ খাতের রফতানি আয়।

তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন- বিজিএমইএ সূত্র জানায়, চলতি বছরের (মার্চ-জুলাই) পাঁচ মাসে দুই কোটি ৬৯ লাখ ডলারের মাস্ক রফতানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ে রফতানি হয়েছিল ২৭ লাখ ডলারের মাস্ক। এ হিসাবে চলতি বছর মার্চ থেকে জুলাই সময়ে মাস্কের রফতানি বেড়েছে ৮৮৩ শতাংশ।

বিজিএমইএ বলছে, চলতি বছরের জুনে এক কোটি নয় লাখ মাস্ক রফতানি হয়েছে। পরের মাস জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৪ লাখে। গত বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ে মাস্ক রফতানি বেড়েছে ১১১৭ শতাংশ।

বিজিএমইএ ও বিকেএমইএ’র তথ্য অনুযায়ী, প্রচলিত বাজারের মধ্যে মাস্ক রফতানি বেশি হারে বেড়েছে কানাডায়। মোট রফতানির প্রায় এক-পঞ্চমাংশ অর্থাৎ ৫০ লাখ ডলারের মাস্ক নিয়েছে দেশটি। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২৮ হাজার ডলার। দেশটিতে সার্বিক পোশাক রফতানি ২৬ শতাংশ কমলেও মাস্কের এ চাহিদায় বড় সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা।

জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের সব দেশ এবং যুক্তরাষ্ট্রেও মাস্কের চাহিদা বেড়েছে কয়েকগুণ।

ভারত ও যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা ও কনসালটিং কোম্পানি- গ্র্যান্ড ভিউ রিসার্চের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর বাজার ছিল পাঁচ হাজার ৯০০ কোটি ডলারের। ২০২৭ সালে সেটি বেড়ে আট হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়াবে। অনেক নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান এ খাতে বিনিয়োগে এগিয়ে আসছে।

আদমজী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীসহ বিভিন্ন পণ্য তৈরিতে এক কোটি ৮০ লাখ ডলার বা ১৫২ কোটি টাকা বিনিয়োগ করছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রান আরএফএল। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড।

রফতানিমুখী দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক ৮৫০ মেট্রিক টন পিপিই (যেমন- সার্জিক্যাল ফেস মাস্ক, ফেস মাস্ক কেএন-৯৫ ও এন-৯৫, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, সু কাভার, মপ ক্যাপ, মেডিকেল গাউন, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি) উৎপাদন করবে। সম্প্রতি বেপজার সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড। এখানে প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে। উৎপাদিত পণ্য রফতানি করবে প্রতিষ্ঠানটি। যার মূল টার্গেট থাকবে ইউরোপ ও যুক্তরষ্ট্রের বাজার।

সম্পর্কিত খবর