শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি

২০২১ সাল থেকে হাইতিতে অশান্তি চলছে। কিন্তু গত কয়েক সপ্তাহে তা চরমে উঠেছে। মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠী জাতিসংঘের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায়। ফলে তা জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বার্তাসংস্থা এপি ও মার্কিন মিডিয়া জানিয়েছে, হেলিকপ্টারে তিনজন কর্মী ও ১৫ জন যাত্রী ছিলেন। তাদের নিরাপদে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে।

হাইতিতে সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন এলাকা শাসন করায় শুধু জাতিসংঘের মাধ্যমেই মানুষের কাছে খাবার ও অন্য ত্রাণসামগ্রী পাঠানো যাচ্ছে।

এই হেলিকপ্টারটি ছিল জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের। সরকারিভাবে অবশ্য গুলিচালনার কথা জানানো হয়নি।

মিডিয়ার প্রকাশিত রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলি এবার আরো বেশি করে তাদের ক্ষমতা জাহির করতে চাইবে।

রাজধানী শহর এবং তার আশপাশের এলাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শাসন করছে। চলতি মাসেই রাজধানীর পূর্বদিকের একটি শহরে বহু বাড়ি পুড়িয়ে দিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী।

এই সহিংসতার ফলে অন্ততপক্ষে ৭০ জন মারা গেছেন। এটা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

গত সপ্তাহে ১০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে। তারা জানিয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে সাত লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। সূত্র: ডয়চে ভেলে।

সম্পর্কিত খবর