শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১২ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু, শিডিউলে বিপর্যয়

দীর্ঘ ১২ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল পুরোপুরি ভেঙে যাওয়ায় ট্রেন ছেড়ে যেতে দেরি হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কার্যক্রম শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিশেষত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে ভিড় করছেন অনেকে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। কিন্তু পঞ্চগড় এক্সপ্রেসের কোচগুলো উদ্ধার করে রাখার কারণে ১, ২, ৩ ও ৪ নম্বর প্লাটফর্মের লাইন বন্ধ আছে। সেগুলো ক্লিয়ার করার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছাড়া যাচ্ছে না। রাত থেকে এখন পর্যন্ত চার জোড়া ট্রেন আসা যাওয়া করেছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইলে রাত থেকেই এসএমএস পাঠানোর মাধ্যমে সম্ভাব্য দেরির বিষয়টি অবগত করেছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলের শিডিউলের বিপর্যয় হয়েছে। তবে এখন যথারীতি ট্রেন আসা-যাওয়া করছে।

সম্পর্কিত খবর