শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে উড়োজাহাজ লিজের অর্থ

বিদেশে অর্থ পাঠাতে এয়ারলাইন্সসহ তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিভিন্ন দেশ থেকে আনা উড়োজাহাজের ভাড়া বা লিজের অর্থ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে স্থানীয় এয়ারলাইন্স বিদেশ থেকে যেসব উড়োজাহাজ আনে তার ভাড়া বা লিজবাবদ অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। এতদিন এসব অর্থ বিদেশে পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো।

একই সঙ্গে ক্লাউড সেবা, আইটি অবকাঠামো, এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশনের বিভিন্ন ব্যয় ব্যাংকের মাধ্যমে গ্রাহকের পক্ষে বিদেশে পাঠানো যাবে। পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানের আয়োজনকারীর মাধ্যমে সফটওয়ার রক্ষনাবেক্ষনসহ এ সকল সেবা গ্রহণ বাবদ অর্থ বিদেশে প্রেরণযোগ্য হবে।

বিদেশে চাকরি বা অভিবাসনের উদ্দেশ্যে যাওয়া অর্থাৎ প্রবাসীদের বিদেশে ব্যাংক হিসাব খোলা এবং ওই হিসাবে প্রয়োজনীয় অর্থ জমা রাখার সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদেশী কর্তৃপক্ষের চাহিদা অনুয়ায়ী প্রয়োজনীয় অর্থ বিদেশস্থ ব্যাংক হিসাবে জমা করা যাবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার ব্যাংক তাদের গ্রাহকের পক্ষে সংশ্লিষ্টখাতে অর্থ বিদেশে পাঠাতে পারবেন। পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো সহজ হয়েছে। এতে এ খাতের উদ্যোক্তা ব্যবসায়ীরা উপকৃত হবে।

সম্পর্কিত খবর