down of head

৮১৬ কোটি টাকা আত্মসাৎ:
ফারইস্ট লাইফের চেয়ারম্যান নজরুল কারাগারে

৮১৬ কোটি টাকা আত্মসাত মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জালিয়াতি ও অর্থ আত্নসাৎ মামলায় আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন নজরুল ইসলাম। পরে তার উপস্থিতিতে জামিন শুনানি হয়। বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন নজরুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি এমএ খালেক ও নজরুল ইসলাম বিভিন্ন সময় জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি থেকে প্রায় ৮১৬ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। বিমা কোম্পানিটির বোর্ড এ থাকার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে এসব সম্পদ ও অর্থ আত্মসাৎ করেন, যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে এসেছে।

 

সম্পর্কিত খবর