down of head

অবসরে যাওয়ার আগের দিন নিয়োগ
‘বিপুর সহচর’ রবিউল হাসনাত এখন ডেসকোতে!

জিনান মাহমুদ:

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে (ডেসকো) নিয়োগ পেয়ছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহচর রবিউল হাসনাত। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব মাসুদা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং-২৭.০০,০০০০,০৮৮.৩৩.০০১.১৬.৬৪) গত বুধবার (৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগের সাবেক সিনিয়র সচিব হাবিবুর রহমানকে বিশেষ সুবিধা দিয়ে (উৎকোচ) রবিউল হাসনাত ডেসকোর পরিচালনা পর্ষদে নিয়োগ নিয়েছেন- এমন গুন্জন ছড়িয়ে পড়ায় ডেসকো জুড়ে ক্ষোভ বিরাজ করছে।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্টান্ডার্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রবিউল হাসনাত।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর সিনিয়র সচিব হাবিবুর রহমান অবসরে যাওয়ার শেষ দিন ছিলো। আর এই অবসরে যাওয়ার আগেই রবিউল হাসনাতকে ডেসকোর পরিচালনা পর্ষদে নিয়োগের ব্যবস্থা করে যান।

 সচিব হাবিবুর রহমানের দেয়া এই নিয়োগ নিয়ে বিদ্যুৎ খাত জোর আলোচনা-সমালোচনা চলছে। অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 ডেসকো সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন প্রকৌশলী রবিউল হাসনাত। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ডেসকোর প্রভাবশালী বোর্ড পরিচালক ছিলেন। পরিচালক থাকাকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ঠিকাদারি কাজে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল।

সূত্রে আরো জানায়, ২০১৯ সালের পর নসরুল হামিদ বিপুর ছোটভাই ইন্তেখাবুল হামিদ ও কেরাণীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সিন্ডিকেটের সহযোগী হয়ে তিনি রামরাজত্ব কায়েম করে অঢেল অর্থের মালিক বনে যান। বিপু সিন্ডিকেটের ছত্রছায়ায় থেকে তিনি বিদ্যুৎ বিভাগের অধিন কোম্পানিগুলোতে নিয়োগ, ঠিকাদারি কাজ, কমিশন বাণিজ্য এবং বিভিন্ন প্রকল্পে নয়ছয় করে টাকা কামিয়েছেন।

 প্রকৌশলী মো. রবিউল হাসনাত বিখ্যাত ‘রস’ মিষ্টির স্বত্বাধিকারী- এনটাই নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য্ মুঠোফোনে কল দেয়া হলে তাকে পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর