শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডেল্টা লাইফে বঞ্চিতদের বিক্ষোভ

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন নিরপেক্ষ পরিচালনা পর্ষদ অথবা দ্রুত প্রশাসক নিয়োগ দেওয়া এবং অন্যায়ভাবে চাকুরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীদের পুনরায় চাকরিতে বহালের জন্য প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করছেন চাকুরিচ্যুত কর্মচারীরা।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যের শিকার কর্মকর্তা ও কর্মচারী কমিটির মানববন্ধনে ওই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তৃতা দেন, ডেলটা লাইফ ইন্সুরেন্সের চাকুরিচ্যুত কর্মচারী মাহবুব আলম খাঁন, সাবেক কনসালটেন্ট, মঞ্জুরে মাওলা, নুর আলম, মোসা: সাবিনা, তনিমা বেগম সালমা প্রমুখ। এ সময় চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অনেকে মানববন্ধনে অংশ নেয়।

তারা বলেন, ২০২১ সালে আইডিআরএ একজন প্রশাসক নিয়োগ দিয়ে দুর্নীতি তদন্তের জন্য কয়েকটি অডিট ফার্মকে নিয়োগ প্রদান করেন। অডিট চলাকালীন আইটির দুইজন কর্মকর্তা বীমা গ্রাহকের ডাটা আপডেট ও ডিলিট করে কোটি কোটি টাকার ডাটা কম্পিউটার সার্ভার থেকে মুছে দেয়।

প্রশাসকের তদন্তে ডাটা ডিলিট প্রমাণিত হওয়ায় আইডিআরএ’র কর্মকর্তা ইমদাদ হোসেন বাদি হয়ে গুলশান থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ১০। এই মর্মে মহামান্য হাইকোর্টে রিট থাকাকালীন আপিল বিভাগের শুনানি একপর্যায়ে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মধ্যস্থতায় রিট মহামান্য আপিল বিভাগে নিষ্পত্তি না হয়ে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। যার নামকরণ করা হয় ‘সমঝোতা বোর্ড’। ডেল্টা লাইফের বর্তমান চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার আওয়ামী লীগের ২০১৮ সালের এমপি। কোন শেয়ারের মালিক না হয়েও তিনি চেয়ারম্যান পদে আসীন হন এবং সুপ্রিম কোর্টে আইনজীবী ফিদা এম কামাল আদালতের নির্দেশে এসেছেন সমঝোতার বোর্ডের দুর্নীতি ও আর্থিক অনিয়মের অডিট পরীক্ষা করার জন্য। পরীক্ষা করতে এসে তিনিও ডেল্টা লাইফের মালিক হয়ে যান।

প্রশাসক থাকাকালীন যে সকল কর্মকর্তা ও কর্মচারী ডেল্টা লাইফের প্রতিষ্ঠানের পক্ষে এবং আইডিআরএ কর্তৃক পাঠানো অডিটরদের সাথে দায়িত্বপালন করার কারণে ১০০ উপরে শ্রম আইনের ২৬ ধারায় চাকুরিচ্যুত ও চাকরি ছাড়তে বাধ্য করে।

তারা আরও বলেন, ডেল্টা লাইফের শেয়ার হোল্ডার, বীমাগ্রাহক, বৈষম্যের স্বীকার কর্মকর্তা কর্মচারীদের দাবি, বর্তমান অবৈধ পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন নিরপেক্ষ পরিচালনা পর্ষদ অথবা দ্রুত প্রশাসন নিয়োগ দেওয়া এবং অন্যায়ভাবে চাকুরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীদের পরিবারবর্গের কথা বিবেচনা করে পুনরায় চাকরিতে বহালের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেন বলে জানান তারা।

সম্পর্কিত খবর