শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার সহায়তা ঘোষণা যুক্ত্ররাষ্ট্র

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশসহ আঞ্চলিক আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ১৮৯ কোটি টাকা প্রায় (ডলারের বিনিময় হার ১১০ টাকা ধরে)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ-পর্যায়ের এক পার্শ্ববৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত নতুন তহবিলের মধ্যে প্রায় সাত কোটি ডলার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পপুলেশন, রিফিউজি এবং মাইগ্রেশন (পিআরএম)। বাকি ১২ কোটি ৯০ লাখ ডলার আসবে ইউএসএআইডি থেকে, যার মধ্যে ৭ কোটি ৮০ লাখ ডলার ব্যয় করা হবে রোহিঙ্গাদের খাদ্য সরবরাহের জন্য। এই খাদ্য সহায়তা কর্মসূচি যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত খাদ্য সামগ্রী কিনে, তা পরিবহন ও বিতরণের মাধ্যমে বাস্তবায়িত হবে।

এই সহায়তা রোহিঙ্গাদের জীবনরক্ষা, নিরাপত্তা, আশ্রয় ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি, শিক্ষার সুযোগ এবং দক্ষতা প্রশিক্ষণ বাড়ানোর কাজেও এসব অর্থ ব্যয় করা হবে।

এছাড়া, ভবিষ্যতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি হলে তাদের প্রস্তুত করার জন্যও এই সহায়তা গুরুত্বপূর্ণ হবে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০১৭ সালের আগস্ট মাস থেকে এ পর্যন্ত ২৫০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২১০ কোটি ডলার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ব্যয় হয়েছে।

যুক্তরাষ্ট্র সংকটকবলিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য দাতা দেশগুলোকেও একই ধরনের সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এন এস

সম্পর্কিত খবর