শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তারল্য ঘাটতিতে পড়া ছোট ব্যাংকগুলো একীভূত হতে পারে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের নয়টি ব্যাংকের চলতি হিসেবের তারল্য ঘাটতি ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ঘাটতি থাকা এইগুলোর মধ্যে কয়েকটি ছোট ব্যাংক রয়েছে। যার অধিকাংশই শরীয়াহ ধারায় পরিচালিত হচ্ছে। সংকটে পড়া এসব ছোট ব্যাংক একীভূত হতে পারে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টার হয়ে টাকা বেশি থাকা ব্যাংকগুলো থেকে নিয়ে তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোকে টাকা দেব। তারল্য সংকটে পড়া ব্যাংকগুলো টাকা না দিতে পারলেও সেই টাকা পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক।

ছোট ব্যাংক একীভূত করার প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, ‘তারল্য সংকটে থাকা বেশকিছু ছোট ব্যাংককে একীভূত করার পরিকল্পনা আছে আমাদের। কারণ ব্যাংকগুলোর বেশিরভাগ মালিকানা এখন সরকারের অধীনে আছে। সরকারের ক্ষেত্রে একীভূত করা সহজ হবে। তাই বাস্তবতা বুঝে কাজ করব। ব্যাংক একীভূত হলেও আমানতকারীদের পাওনা ফেরত পাবে।’

টাস্কফোর্স প্রসঙ্গে গভর্নর বলেন, ‘প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ব্যাংক মোট ৯টি ব্যাংকের অডিট করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছি। যেখানে তিনটি করে ব্যাংকের অডিট করব আমরা। এতে শুরুতেই ইসলামী ব্যাংক অন্তর্ভুক্ত থাকবে। টাস্কফোর্সের মাধ্যমে ব্যাংকগুলোর প্রতিটি ঋণ অডিট করা হবে। এতে সুবিধাভোগীদের চিহ্নিত করা হবে।’

আহসান এইচ মনসুর আরও বলেন, যেসব ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে, এরা সবাই তারল্য সংকটে আছে। আর টাকা যাদের কাছে রাখা হচ্ছে, তাদের তারল্য বেড়ে যাচ্ছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টার হয়ে টাকা বেশি থাকা ব্যাংকগুলো থেকে নিয়ে তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোকে টাকা দেব। এক্ষেত্রে সংকটে থাকা ব্যাংক টাকা না দিতে পারলেও সেই টাকা পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক। তবে এখন পর্যন্ত কাউকেই টাকা দেওয়া হয়নি। যদি এদের অবস্থা ভালো হয়ে যায়, তাহলে কাউকে দিতে হবে না। তবে প্রয়োজনে দেব।

এন এস

সম্পর্কিত খবর