শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আইপিও অর্থ ব্যবহারের সিদ্ধান্ত পরিবর্তন করেছে নাভানা ফার্মা

 পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি আইপিও অর্থ ব্যবহারের সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে সম্প্রতি গণমাম্যধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যথাযথ প্রক্রিয়া মেনেই আইপিও অর্থ ব্যবহারের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে জানিয়ে নাভানা ফার্মা কর্তৃপক্ষ বলছে উৎপাদন ক্ষমতা বাড়াতেই আইপিও অর্থ ব্যবহারের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

নাভানা ফার্মা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কোম্পানির পণ্যের বিদ্যমান চাহিদা বিবেচনা করে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি. এসভিপিও সুবিধার আধুনিকীকরণ ও সম্প্রসারণের পরিবর্তে একটি পাঁচ তলা সম্পূর্ণ জিএমপি কমপ্লায়েন্ট নতুন জেনেরিক প্রোডাকশন ইউনিট নির্মাণের জন্য আইপিও তহবিলের আয়ের ব্যবহার ১৩ কোটি ১২ লাখ টাকা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

যার ফলে বর্তমান উৎপাদন ক্ষমতা বার্ষিক প্রায় এক হাজার মিলিয়ন ইউনিট বৃদ্ধি পাবে। যা সাত মার্চ, ২০২৪ তারিখে মূল্য সংবেদনশীল তথ্য হিসাবে প্রকাশ করা হয়েছিল এবং কোম্পানির শেয়ারহোল্ডাররা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইপিও সম্মতি পত্র অনুসারে সাত মে, ২০২৪ তারিখে বিশেষ সাধারণ সভায় অনুমোদন করেছে, এর পাশাপাশি সময় বাড়ানোর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছিল। যেটি একই তারিখে মূল্য সংবেদনশীল তথ্য হিসাবে প্রকাশ করা হয়েছিল।

এই সমস্ত প্রক্রিয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) আইপিও সম্মতিপত্র এবং শেয়ারহোল্ডারের সম্মতি অনুসারে সম্পন্ন করা হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর