শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভালো কোম্পানির দাপটে ‘আড়ালে’ দরপতন

গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দুই হাজার কোটি টাকার ওপরে বেড়েছে। প্রধান মূল্য সূচক বেড়েছে আট পয়েন্টের বেশি। অথচ বাজারটিতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার থেকে প্রায় একশ বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে গড় লেনদেনের পরিমাণ। দেশ পরিচালনের দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের অধীনে এটি শেয়ারবাজারের ষষ্ঠ সপ্তাহ। এর আগে অন্তর্বর্তী সরকারের অধীনে আরও পাঁচটি সপ্তাহ পার করেছে শেয়ারবাজার। সবমিলিয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে লেনদেন হওয়া ছয় সপ্তাহের মধ্যে পাঁচ সপ্তাহেই শেয়ারবাজারে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান নাম লিখিয়েছে।

হাসিনা সরকার পতনের পর শেয়ারবাজারে উল্লম্ফন হলেও নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম দুই সপ্তাহে শেয়ারবাজারে বড় দরপতন হয়। তবে তৃতীয় সপ্তাহে এসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। কিন্তু চতুর্থ সপ্তাহে আবার দরপতন হয়। পঞ্চম সপ্তাহেও পতনের ধারা অব্যাহত থাকে। গত সপ্তাহের আগের সপ্তাহে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পঞ্চম সপ্তাহে ডিএসইতে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে ২৭১টির দাম কমে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার ধারা অব্যাহত থাকে অন্তর্বর্তী সরকারে ষষ্ঠ সপ্তাহেও। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২১৩টির। আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় ৫০ শতাংশ বেশি প্রতিষ্ঠান রয়েছে।

এরপরও গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন দুই হাজার ২৪২ কোটি টাকা বা দশমিক ৩২ শতাংশ বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ছয় লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি টাকা।
বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের পরও বাজার মূলধন বাড়ার কারণ বড় মূলধনের ও মৌলভিত্তির বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে। এই প্রতিষ্ঠানগুলো মূল্যসূচকেও বড় প্রভাব রাখে। ফলে অধিকসংখ্য প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পরও ডিএসইর সবকটি মূল্যসূচক বেড়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ৮ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ। আগের চারটি সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক বড় অঙ্কে কমে। ফলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শেয়ারবাজারে লেনদেন হওয়া ছয় সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক সব মিলিয়ে কমেছে ১৮৮ পয়েন্ট।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহে সূচকটি বেড়েছে ৫ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১৩ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ।

ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে বেড়েছে। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ১২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৬ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ। সবকটি মূল্যসূচক বাড়লেও গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬১৩ কোটি আট লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬৪৪ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩১ কোটি ২১ লাখ টাকা বা ৪ দশমিক ৮৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে সোনালী পেপারের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক ২৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বাংলাদেশের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৫ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১৮ কোটি ১৭ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑসি পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইবনে সিনা ও সোনালী পেপার।

এন এস

সম্পর্কিত খবর