শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২২

ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটির এক স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। গাজার হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

যুদ্ধ চলাকালীন স্কুলটি বন্ধ হয়ে যায়। এটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসির।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। তারা বলছে, গোষ্ঠীটি সন্ত্রাসী হামলার পরিকল্পনাস্থল হিসেবে সেন্টারটি ব্যবহার করত।

হামাস সামরিক উদ্দেশ্যে স্কুলসহ অন্যান্য বেসামরিক স্থাপনা ব্যবহার করার কথা অস্বীকার করেছে।

হামাস-শাসিত সরকারের তথ্য দপ্তর বলছে, আল-জায়েতুন এলাকায় শনিবারের হামলায় বেশ কয়েকজন শিশুসহ ছয় নারী নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিহতের একই সংখ্যা জানিয়েছে এবং বলছে, নিহত নারীদের একজন সন্তানসম্ভবা ছিলেন।

আইডিএফ বলছে, তারা বেসামরিক লোকদের ক্ষতির ঝুঁকি কমাতে পদক্ষেপ নিয়েছে। হামাস বেসামরিক অবকাঠামো ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে বাহিনীটি।

এ ছাড়া শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ গাজায় মুসাবাহ অঞ্চলে ইসরায়েলি হামলায় তাদের চার কর্মী নিহত হন, আহত হন ছয়জন। মন্ত্রণালয়ের একটি গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এটি বিমান হামলা ছিল কি না, তা স্পষ্ট করা হয়নি।

এন এস

সম্পর্কিত খবর