শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ক্যাচ মিসের হতাশা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ক্রিজে থাকা শুভমান গিল ও ঋষভ পন্ত ফিফটি ছুঁতেই হাত খুলে মারতে শুরু করেছেন। প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি নিচ্ছেন তারা। এমন সময়েই পন্তের সহজ ক্যাচ মিস করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭২ রানে বেঁচে যান পন্ত। শান্তর ক্যাচ মিস দেখে তামিম ইকবাল ধারাভাষ্য কক্ষে বললেন, একমাত্র বল আকাশে তুলে দিলেই মিলতে পারে উইকেট। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাচ ছাড়ায় হতাশা বেড়েছে, বাড়ছে ভারতের রানের পাহাড়ও।

৫১ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। তাদের লিড এখন ৪৩২ রানের। গিল ৮৬ ও পন্ত ৮২ রানে খেলছেন।

গিল-পন্তের শতরানের জুটি, চারশ ছাড়িয়ে ভারতের লিড

চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়লেন শুভমান গিল ও ঋষভ পন্ত। গিলের পর পন্তও তুলে নিলেন ফিফটি। তাদের কার্যকরী ব্যাটিংয়ে এরইমধ্যে চারশ ছাড়িয়েছে ভারতের লিড। ৪৮ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৪ রান। লিড বেড়ে ৪১১ রান। গিল ৭৫ ও পন্ত ৭২ রানে অপরাজিত।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছিল ভারত। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও। বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন রোহিত শর্মারা। যশস্বী জয়সোয়াল ১০, অধিনায়ক রোহিত ৫ ও বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।

এন এস

সম্পর্কিত খবর