শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১৫ দিনের মধ্যে ৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার

আগামী ১৫ দিনের মধ্যে দুই লাখ টন চাল ও চার লাখ টন গম আমদানি করবে সরকার। বুধবার (১৮ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠকে নীতিগত এ অনুমোদন দেয়া হয়েছে।

সাধারণত পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ) ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ অনুযায়ী সরবরাহকারীদের পণ্য সরবরাহের জন্য ৪২ দিন সময় দেয়া হয়। কিন্তু এসিইএ’র অনুমোদনের পর খাদ্যের যাতে ঘাটতি না হয় সেজন্য দ্রুত আমদানির সুবিধার্থে সরবরাহের মেয়াদ কমিয়ে ১৫ দিন করা হয়েছে।

প্রস্তাবিত আমদানির বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সরকার খাদ্য সরবরাহে ঘাটতি দেখতে চায় না বলেই চাল ও গম আমদানির উদ্যোগ নিয়েছে। এগুলো তাৎক্ষণিকভাবে প্রয়োজন নেই, তবে সরকার আমাদের সরবরাহের জন্য মজুদ প্রস্তুত রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরে দুই লাখ টন এবং জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতিতে ৪ লাখ টন গম আমদানি করা হবে।

২০২৪-২৫ অর্থবছরে সরকার আন্তর্জাতিক উৎস থেকে ৩ লাখ ৫০ হাজার টন এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১৯ লাখ ২৩ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক বাজার থেকে ৭ লাখ এবং অভ্যন্তরীণ বাজার থেকে ১০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর