শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে ১২%

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ০৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ২৬ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৪ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনব্যাপী ১৮ লাখ ৩৭ হাজার ৫৯ শেয়ার ৫৯৩ বার হাতবদল হয়, যার বাজারদর ৪ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা। দিনভর শেয়ারদর ২৩ টাকা ২০ পয়সা থেকে ২৪ টাকা ৫০ পয়সায় হাতবদল হলেও গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২৫ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।

ব্যাংক খাতের কোম্পানিটি ২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে লেনদেন হয়েছে। কোম্পানির এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা। কোম্পানির মোট ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৭৬ দশমিক ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ২৭ শতাংশ এবং বাকি ১৪ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

এদিকে চলতি হিসাববছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক। আর গত বছরের তুলনায় প্রথমার্ধে শেয়ারপ্রতি আয় বেড়েছে। প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা (সমন্বিত), যা আগের বছর একই সময় ছিল ৩৬ পয়সা (একক সত্তা হিসেবে)। অর্থাৎ শেয়ারপ্রতি আয় ৯ পয়সা বেড়েছে। আর চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৪) ইপিএস হয়েছে ৩৩ পয়সা (একক সত্তা হিসেবে), আগের বছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা। এছাড়া ২০২৩ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সা (সমন্বিত)। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৪ টাকা ৮৬ পয়সা (সমন্বিত), যা আগের বছর একই সময় ১ টাকা ৭৭ পয়সা (একক) ছিল।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৫ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪২ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ২২ পয়সা।

এদিকে সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় এর পরের অবস্থানে থাকা ন্যাশনাল ব্যাংক পিএলসির ৯ দশমিক ৩৩ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ৩১ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ দশমিক ৭৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৫ দশমিক ৩৩ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৪ দশমিক ৩১ শতাংশ, কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ৩ দশমিক ৫৯ শতাংশ এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৪৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

এন এস

সম্পর্কিত খবর