শিরোনাম
icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

খালেদা জিয়াকে নিয়ে সিনেমার অনুমতি দেয়নি বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক। প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

সিনেমাটির নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি নির্মাণের আগে আমরা খালেদা জিয়ার অনুমতি নিয়েছি।

তবে খালেদা জিয়াকে নিয়ে কাউকে কোনো প্রকার সিনেমা বা ডকুমেন্টরি বানানোর অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেয় বিএনপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি জানায়, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরী বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।

এদিকে “মাদার অব ডেমোক্রেসি নামে সিনেমাটির নাম ইতোমধ্যে নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে। এ ব্যাপারে নির্মাতা এম কে জামান সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে আমরা কাজ করছিলাম। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্ত আমরা বিস্তারিত জেনেছি।

সিনেমাটি নির্মাণের আগে আমরা ম্যাডামের অনুমতি নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র এবং জনগণকে তা জানার জন্য সিনেমাটি তাদের দেখতে হবে।”
তবে সিনেমাটিতে কোন কোন শিল্পী অভিনয় করবেন এ সম্পর্কে কিছু বলতে চাননি নির্মাতা। এ জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

এন এস

সম্পর্কিত খবর