শিরোনাম
icon ৬০ দিনের মধ্যে মিলবে স্টার্টআপ কোম্পানির নিবন্ধন icon হামে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৮৪ icon ডেঙ্গুতে হাসপাতালে আরও ১,৬৩৩ জন icon ৪৫ কোটি ডলারের ঋণ পাচ্ছে বাংলাদেশ icon যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক icon ডিএসইতে ব্যাংক খাতের দাপট, দর বেড়েছে ১৫ কোম্পানির icon ইউরোপে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর
down of head

প্রত্যয় স্কিম
অর্থমন্ত্রীকে শিক্ষকদের সঙ্গে বসার আহ্বান

প্রত্যয় স্কিম নিয়ে অর্থমন্ত্রীকে শিক্ষকদের সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধিকার ড. জিনাত হুদা।

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বুধবার (৩ জুলাই) দুপুরে ঢাবির কলাভবনের প্রধান ফটকের ভেতরে অবস্থান কর্মসূচিতে তিনি আরও বলেন, এই পেনশন স্কিম বৈষম্যমূলক। আমাদের ওপর খড়গহস্ত হয়েছে বলে আমরা রাজপথে নেমে এসেছি।

জিনাত হুদা বলেন, আমাদের ৩ দফা দাবি (প্রত্যয় স্কিম বাতিল করতে হবে, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন) না মানলে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, আন্দোলন পুরোপুরি সফল না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। দেশের বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে ঐক্যবদ্ধ।

এদিকে, সমস্যা সমাধানে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া জানান, আজ (বুধবার) সন্ধ্যায় ওবায়দুল কাদের সাহেব মিটিংয়ের সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেটি বৃহস্পতিবার সকালে ঠিক করা হয়।

অন্যদিকে বৈঠকের সময় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বৈঠকের বিষয়ে স্যার এখনও সময় দেননি। স্যার বলেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে।

উল্লেখ্য, গত মার্চ মাসে সর্বজনীন পেনশন স্কিমে আগের চারটি স্কিমের সঙ্গে ‘প্রত্যয় স্কিম’ নামের একটি প্যাকেজ চালু করে অর্থ মন্ত্রণালয়। এই স্কিমে সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গপ্রতিষ্ঠানগুলোতে ২০২৪ সালের ১ জুলাই পরবর্তী সময়ে যোগ দেওয়া কর্মকর্তা বা কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদেই এ আন্দোলন।

শিক্ষকদের অভিযোগ, এ স্কিম ‘বৈষম্যমূলক’। এতে ১ জুলাই এবং এর পরে নিয়োগ পাওয়া শিক্ষকরা চাকরিজীবন শেষে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

এন এস

সম্পর্কিত খবর