শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

৬০ হাজার টাকা প্রিমিয়ামে আড়াই লাখ পরিশোধ

 

গ্রাহকের বীমা দাবী পরিশোধ করার মধ্য দিয়ে দেশে ব্যবসা পরিচালনা করছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স- এমনটি বলেছেন প্রতিষ্ঠানটির মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান। তিনি বলেন, যথাযথ সেবা প্রদান করে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করেই জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা হতে চায় নতুন প্রজন্মের এই বীমা কোম্পানী।

শনিবার বিয়ানীবাজার সিলেট শাখা কার্যালয়ে কোম্পানিটি ২ লাখ ২১ হাজার ৮৫৭ টাকার মৃত্যুদাবির চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম নুরুজ্জামান এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এম ফয়জুল হক শিমুল। ব্যবস্থাপনায় ছিলেন এসইভিপি মো.আব্দুল মতিন।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান অর্থবাংলাডটকমকে  প্রয়াত বীমা গ্রাহক রেজমিন বেগম জেনিথ ইসলামী লাইফে ১২ বছর মেয়াদি বীমা পলিসিতে তিন কিস্তি জমা দিয়েছেন।  ২০ হাজার টাকা করে তার মোট ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা হয়েছে। সিলেটের অনুষ্ঠানে বীমা গ্রাহকের নমিনি স্বামী ফলিক মিয়ার কাছে ২ লাখ ২১ হাজার ৮৫৭ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়।

মৃত্যুদাবির চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সৈয়দ কাওছার আহমদ। এছাড়াও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক লার্জফার্মা লিমিটেড বিয়ানীবাজার ফারুক উদ্দিন,  ইভিপি মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর