শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘১৫ কোটি মানুষের হাতে মোবাইল’

 

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ১৬ কোটি মানুষের মধ্যে ১৫ কোটি মানুষের হাতে মোবাইল, এটাই ডিজিটাল বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালে আমরা দু’টি স্বপ্নের কথা বলেছিলাম। একটি ডিজিটাল বাংলাদেশ ও আরেকটি দিনবদলের কথা। দু’টিই বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, এখন ভোলার মনপুরা বা চর কুকরি-মুকরি থেকে ঢাকায় টেলিমেডিসিন সেবা হয়। ঢাকায় একজন কৃষক গাছে কোন পোকা লেগেছে সেটি ছবি তুলে জেলা কৃষি অফিসে পাঠান এবং মোবাইল ফোনে কৃষি অফিস থেকে পরামর্শ নেন, এটাই ডিজিটাল বাংলাদেশ।

তথ্যমন্ত্রী বলেন, দিনাজপুরের বা টেকনাফের যে রিকশাওয়ালা ভাই ঢাকায় রিকশা চালায় বা যে ঢাকায় চাকরি করে, গ্রামে তার পরিবারের পাঁচশ’ টাকা দরকার হলে সে মোবাইল ফোনে টাকাটা পাঠিয়ে দিচ্ছে। এটাই ডিজিটাল বাংলাদেশ।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। কোনো সামাজিক অনুষ্ঠানের ১১ বছর আগের ভিডিও ক্লিপ থাকলে দেখতে পাবেন। তখনকার ক্লিপ আর আজকের ক্লিপ অনেক চাকচিক্যময়।

তিনি আরও বলেন, আজকে আমরা ক্ষুধামুক্ত দেশ রচনা করেছি। ক্ষুধাকে আমরা জয় করেছি। আমি মনে করি, এখন আর ক্ষুধামুক্ত দেশ গড়ার স্লোগান দেওয়ার দরকার নেই। এখন সকাল-সন্ধ্যার পরে অলিতে-গলিতে কোনো ভিক্ষুকের ডাক শোনা যায় না।

আলোচনায় তথ্য সচিব কামরুল নাহার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারসহ বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী কলাকুশলী ও সংবাদ পাঠক-পাঠিকা অংশ নেন।

সম্পর্কিত খবর