শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সিলেটে টিলাধসে ৩ জন মাটি চাপা, চলছে উদ্ধার কাজ

সিলেট মহানগরীর ইসলামপুর চামেলীবাগ আবাসিক এলাকায় টিলাধসে একটি বাসার ৩ জন আটকা পড়েছেন। সোমবার (১০ জুন) সকালে স্থানীয় ৩৫ ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও স্থানীয় কাউন্সিলের উপস্থিতিতে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিসিক কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে টিলাধসের ঘটনাটি ঘটে। এই বাসায় ২টি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ৫ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তায় এক পরিবারের ২ জনকে মুটামুটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অন্য পরিবারের ৩ জন এখনো আটকা আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

এবিষয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে। এখানে দুটি পরিবারের ৫জন মানুষ মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ৩জনকে উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩জন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে এলাকাবাসী, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতা চলছে।

এন এস

সম্পর্কিত খবর