শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আমদানি পণ্যের এইচএস কোড
ভুলের ক্ষেত্রে ৪০০% জরিমানার বিধান প্রত্যাহার চায় বিজিএমইএ

কাস্টমস আইন ২০২৩-এর ১৭১ ধারায় আমদানি করা পণ্যের এইচএস কোড ভুল হলে ২০০ থেকে ৪০০ শতাংশ জরিমানার বিধান করা হয়েছে। এটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে নতুন কাস্টমস আইন বাস্তবায়নের আগে সব অংশীদারের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ তিনটি সংগঠন।

গতকাল রাজধানীর উত্তরায় বিজিএমইএ সেন্টারে আয়োজিত ‘বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এসএম মান্নান কচি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) মোহাম্মদ আলী খোকনসহ তিনটি সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

এইচএস কোডের পূর্ণরূপ হচ্ছে হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেম। এর মাধ্যমে একটি পণ্যকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়। এ প্রক্রিয়ায় ব্যবহৃত কোড ভুল হওয়াকে অতি স্বাভাবিক ঘটনা দাবি করেন ব্যবসায়ীরা। তারা বলেন, ভুল যেকোনো দিক থেকেই হতে পারে। কখনো কখনো ক্রেতারা ভুল করেন, কখনো কখনো বিক্রেতাদের দিক থেকে ভুল হয়। বিশাল কর্মযজ্ঞে সবকিছু শতভাগ নির্ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ফলে এমন সামান্য ভুলের জন্য ২০০ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত কর আদায়ের বিধান যুক্তিযুক্ত হতে পারে না।

কালো টাকা সাদা করার সুযোগ ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দেয়া হয়েছে মর্মে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে জানান এনবিআর চেয়ারম্যান। এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ সভাপতি একযোগে দ্বিমত পোষণ করেন।

বাজেটে ব্যবসায়ীদের দাবির কোনো প্রতিফলন দেখা যায়নি উল্লেখ করে লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি মান্নান কচি বলেন, ‘বাজেট বক্তব্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তবে বৈদেশিক মুদ্রা আহরণের এ প্রধান খাতটির (পোশাক খাত) জন্য কিছু নীতিসহায়তার প্রস্তাব দেয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো বাজেটে প্রতিফলিত হয়নি।’

এন এস

সম্পর্কিত খবর