শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৭

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আকাশ, স্থল এবং সমুদ্রপথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ১০৭ জন নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অধিকৃত এই অঞ্চলে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে কেন্দ্রীয় গাজার নুসেইরাত, দেইর আল-বালাহ এবং আল-যাওয়াদেতে এসব হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলায় বহু হতাহত হয়েছে। তাদের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, কয়েক ডজন হতাহত ফ্লোরে শুয়ে আছে এবং মেডিক্যাল কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তবে জ্বালানি, ওষুধ এবং খাবারের স্বল্পতায় মেডিক্যাল পরিষেবা অনেকটা বন্ধ হয়ে আছে।

এক সংবাদ সম্মেলনে আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত হামলায় নিহত ৫৫ জনের লাশ এবং কয়েক ডজন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে রাস্তায় এখনো অনেক লাশ ও আহতরা পড়ে আছে।

এ ছাড়া তীব্র বোমা হামলার কারণে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালের টেলিফোনে প্রচুর কল আসছে। আল জাজিরার একজন সাংবাদিক জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ। তিনি আরও বলেন, প্রতি মিনিটে বিস্ফোরণ হচ্ছে। হাসপাতালের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

তবে এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতি ইসরায়েলি বাহিনী বলছে, আমাদের বাহিনী নুসেইরাত এলাকায় সন্ত্রাসীদের স্থাপনায় হামলা চালাচ্ছে। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী জানায়, তারা চারজন জিম্মিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে।

এন এস

সম্পর্কিত খবর