শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমলেও ডিএসইর সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে বৃহস্পতিবার ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ৫ হাজার ২৩৭ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ১ হাজার ১৩৬ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৭ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে বৃহস্পতিবার ডিএসইর লেনদেন ১৬১ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। এদিন ১৪ কোটি ১৩ লাখ ২৬ হাজার ৮১১টি শেয়ার এক লাখ ২৭ হাজার ২৬১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টির দর।

বৃহস্পতিবার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৫৬ কোটি ৫০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪০ কোটি ২৮ লাখ, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ২০ কোটি ৯৮ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৮ কোটি ৩৩ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১৮ কোটি, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬ কোটি ৭৪ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১ কোটি ৮৫ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১১ কোটি ৩৮ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ কোটি ৯ লাখ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার ৮ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ, ফরচুন শুজ লিমিটেডের ৬ দশমিক ৬০ শতাংশ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৫৭ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ দশমিক ৩০ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬ দশমিক ১৭ শতাংশ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৫ দশমিক ৮৮ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের ৫ দশমিক ৭৬ শতাংশ, এপেক্স ট্যানারি লিমিটেডের ৫ দশমিক ১৯ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর ৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে বৃহস্পতিবার সিএসসিএক্স মূল্যসূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে ৮ হাজার ৯৮৯ দশমিক ২৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ০১ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে ১ হাজার ৪৯৪ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। বৃহস্পতিবার সর্বমোট ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর।

সম্পর্কিত খবর