শিরোনাম
icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

সরকারি অফিসে দুই এক পয়সা না দিলে অফিস চলেনা, এটা তো সিস্টেম: উপ-খাদ্য পরিদর্শক

উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির চাল বরাদ্দের ডিও ছাড় দিতে ডিলারদের কাছ থেকে ঘুষ গ্রহণ করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলার উপ-খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। ঘুষ বাণিজ্যের কারণে চাল তুলতে হিমশিম খাচ্ছে ডিলাররা। কিন্তু প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ওই পরিদর্শকের ঘুষ বাণিজ্যের একটা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতি ইউপিতে ২/৩ জন করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য ৩৯ জন ডিলার নিয়োগ করে কর্তৃপক্ষ। ওই ডিলাররা জনপ্রতি ৩০ কেজি করে চাল বছরে ৫ কিস্তিতে ১৯ হাজার ৮১ জন উপকারভোগীর কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে। কিন্তু ডিলারদের চালের ডিও নিতে দিতে হয় ঘুষ। এতে বিপাকে পড়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, খাদ্য বান্ধব কর্মসূচী ডিও নিতে ১ হাজার টাকা ঘুষ দিতে হয়। অন্য অফিসে আরও ১ হাজার টাকা দাবি করছে। ডিলারী নিয়ে আমরা বিপাকে আছি। কত টাকা ব্যবসা হবে? এভাবে হয়রানি বন্ধ ও প্রতিকার চান ডিলাররা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারি অফিসে দুই এক পয়সা না দিলে অফিস চলে? এটা তো সিস্টেমে, সব জায়গায় এমন চলে। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। ঐ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনোয়ার হোসেন বলেন, ঘুষ বাণিজ্যের বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

এন এস

সম্পর্কিত খবর