শিরোনাম
icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

বললেন বস্ত্র ও পাটমন্ত্রী
‘পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে’

কৃষকদের সুবিধা দিয়ে দেশে পাটের সুদিন ফিরিয়ে আনা হবে। তাদের পাটচাষে আগ্রহী করতে ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। শনিবার (১ জুন) নরসিংদীতে পাটচাষী ও এই খাতে সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাট উৎপাদনে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে, তা দ্রুতই নিরসন করা হবে। পাশাপাশি এই খাতকে মধ্যস্বত্বভোগীমুক্ত করতে হবে। এ সময় শীঘ্রই বন্ধ মিলগুলো চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, পর্যায়ক্রমে সারাদেশেই পাটপণ্য মেলায় আয়োজন করা হবে। এই মেলার মাধ্যমে পাটের বহুমূখী ব্যবহারের বিষয়ে মানুষ জানতে পারবে। বর্তমানে দেশ থেকে পাটজাত পণ্য বিদেশেও রফতানি হচ্ছে। এর ফলে অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় নরসিংদী পৌর পার্কে তিনদিনব্যপী পাটজাত পণ্যের মেলা উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির নানক। এছাড়া একাধিক জুটমিল ও বেশ কয়েকটি প্রতিষ্ঠানও পরিদর্শন করেন তিনি।

এন এস

সম্পর্কিত খবর