শিরোনাম
icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

‘বেনজীর দেশে আছেন কি না জানি না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এখন দেশে আছেন কি না জানি না। জেনে বলতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কেউ যদি অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।

বেনজীরের দেশত্যাগের বিষয়ে তিনি বলেন, তাকে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি এখন দেশে আছেন কি না জানি না। জেনে বলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে তিনি (বেনজীর) কতটুকু সম্পদ করেছেন কিংবা পাচার করেছে এ ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ নাই। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ডটি হয়েছে ভারতে। মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটা ভারতে হয়েছে। আর ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম।

এমপি আজীম হত্যার বিষয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীসহ সবাই অনেক উদ্বিগ্ন। এরকম একজন সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করবে আর আমরা বসে থাকব- এটা হতে পারে না। কাজেই আমাদের সব ধরনের প্রচেষ্টা চলছে। যারা এ হত্যা করেছেন এবং হত্যার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। যিনি নেপালে রয়েছেন তাকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। আমাদের এখন তদন্ত কাজ চলছে।

এন এস

সম্পর্কিত খবর