শিরোনাম
icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম
down of head

মে মাসে রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ডলার

মে মাসের প্রথম ২৯ দিনে দেশে আসা প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ ২০০ কোটি ডলার পার করেছে, যা গতবছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এনিয়ে টানা দুইমাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স বৈধ চ্যানেলের মাধ্যমে পেল বাংলাদেশ। এর আগে গত মাস এপ্রিলে ২০৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশের ব্যাংক-চ্যানেলে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি মে মাসের ১ থেকে ২৯ তারিখে রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ডলার। গতবছরের মে মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসের ২৯ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ১২৬ কোটি ডলার। গত অর্থবছরের একই সময় শেষে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯২৭ কোটি ডলার। অর্থাৎ, রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১০.৩ শতাংশ।

বেসরকারি কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক ডলারের আনুষ্ঠানিক বিনিময় দর একদিনে ৭টাকা বাড়িয়ে ১১৭ টাকা করার পর থেকেই রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। তবে ব্যাংকগুলো এখন রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১১৮ থেকে ১১৯ টাকা করে কিনছে। এর সঙ্গে ২.৫ শতাংশ সরকারি প্রণোদনা যুক্ত হয়ে ডলারপ্রতি কমপক্ষে ১২১ টাকা করে পাওয়া যাচ্ছে।

এরন এস

সম্পর্কিত খবর