শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জিম্মি থেকে মুক্ত হয়েছে বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেড

দীর্ঘ ১২ বছর পর জিম্মি দশা থেকে মুক্ত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেড। কোম্পানিটিতে রক্ষক হিসেবে এসেছিলেন বহুল আলোচিত, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পিকে হালদারের ঘনিষ্ট সহযোগি বিশ্বজিৎ কুমার রায়। কিন্তু কোম্পানিটিকে রক্ষা করার পরিবর্তে তিনি নিজেই ভক্ষক হয়ে উঠেছিলেন।

প্রায় এক যুগ ধরে তিনি কোম্পানির মূল উদ্যোক্তা পরিচালকদের কোম্পানি থেকে জোরপূর্বক বিতাড়িত করে সবকিছু নিজের কুক্ষিগত করে রেখেছিলেন। বিশ্বজিৎ কুমার রায় যে সব শর্তে কোম্পানিটির মালিকানায় যুক্ত হয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল কোম্পানির সকল দায়-দেনা মিটিয়ে দেবেন। কিন্তু গত ১২ বছরেও তিনি সেটা করেননি, যা শর্তের খেলাপ। বর্তমানে কোম্পানিটির মোট দায় ৯৫ কোটি টাকারও বেশি দাঁড়িয়েছে বলে জানা গেছে।

এছাড়া, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অগোচরে কারখানার উৎপাদন ও বিপনন চালিয়ে যাচ্ছেন। এ সংক্রান্ত কোন মূল্য সংবেদনশীল তথ্য বিএসইসি বা স্টক এক্সচেঞ্জকে দেননি। গত ১২ বছরে কোন বোর্ড সভাও করেননি, কোন ধরনের অডিটও করেননি, যা তালিকাভুক্তি নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিকে হালদারের সহযোগিতায় বিশ্বজিৎ কুমার রায় বেঙ্গল ফাইন সিরামিকস কোম্পানিটি দখলের পাঁয়তারা করেছিলেন। বিশ্বজিৎ কুমার রায় পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ভাইস চেয়ারম্যান ছিলেন। এই আর্থিক প্রতিষ্ঠানটি ধ্বংসের পেছনে সব রসদ যুগিয়েছেন পিকে হালদার। আর তার প্রধান সহযোগি হিসেবে কাজ করেছেন বিশ্বজিৎ কুমার রায়।

২০০৭ সাল থেকেই আর্থিক সঙ্কটে ধুকতে থাকে বেঙ্গল ফাইন সিরামিকস কোম্পানিটি। এই সুযোগ কাজে লাগিয়ে কোম্পানিটি দখলের ষড়যন্ত্র করেন পিকে হালদার ও বিশ্বজিৎ কুমার রায়। সেই অনুযায়ী তারা কোম্পানির সমস্ত দায় পরিশোধের শর্তে মালিকানায় যুক্ত হন। কিন্তু যুক্ত হওয়ার পর থেকেই তাদের চেহারা পাল্টে যায়। মূল মালিকদের জোর করে কোম্পানি থেকে বের করে দেন বিশ্বজিৎ কুমার রায়।

সেইসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে থাকা দায়ও পরিশোধ না করায় কোম্পানির মূল উদ্যোক্তা-পরিচালকদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। বিশ্বজিৎ কুমার রায়ের ক্ষমতার দাপটের কারণে কোম্পানির মূল উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান রাশেদ মাক্সুদ খানকে জেলও খাটতে হয়েছে। বিশ্বজিতের অত্যাচার সইতে না পেরে মানসিকভাবে হেনস্তার শিকার হয়ে সম্প্রতি তিনি মারা গেছেন।

এ অবস্থায় সাবেক চেয়ারম্যান রাশেদ মাক্সুদ খানের মেয়ে ফারজানা রুবাইয়াৎ খান, যিনি কোম্পানিটির একজন উদ্যোক্তা পরিচালক, তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসিতে অভিযোগ দেন। সেইসঙ্গে কোম্পানির শেয়ার হস্তান্তরের আবেদন করলে বিএসইসি তার আবেদন মঞ্জুর করে।

এ বিষয়ে ফারজানা রুবাইয়াৎ খান বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানির বোর্ড পুনর্গঠন করে। এর আগে পুনর্গঠিত বোর্ডের স্বতন্ত্র পরিচালকগন ও বিশ্বজিত কুমার রায় গংদের সব দায় দেনা পরিশোধ করার জন্য তিন মাস সময় বেঁধে দেন এবং বারবার উদ্যোক্তা পরিচালকদের সাথে বৈঠক করেন।

কিন্তু বিশ্বজিত কুমার রায় গংরা সেই বেঁধে দেয়া সময়েও কোন দায় দেনা পরিশোধ করেনি। উপরন্তু চূড়ান্ত অসহযোগিতা করেছেন এবং উদ্যোক্তা পরিচালকগনদের নানাবিধ ভয় ভীতি প্রদর্শন করেছেন। এর পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র পরিচালকদের বোর্ড ও পদত্যাগ করে।

পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর সহযোগিতায় আমরা উদ্যোক্তা পরিচালকগন নতুন করে ক্রেতা খুঁজতে থাকি এবং পেয়েও যাই। মৃত্যুর আগে উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদ মাক্সুদ খান নতুন ক্রেতার সাথে সকল দায় দেনা পরিশোধের শর্তে নতুন করে চুক্তিতে উপনীত হন। চুক্তি মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে শেয়ার হস্তান্তরের আবেদন করলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ০৫.১২.২০২৩ তারিখে স্মারক নঃ ইঝঊঈ/ওঈঅউ/ঝজওঈ/২০২৩-২১৯০/৩৭০ এর মাধ্যমে আমাদের শেয়ার হস্তান্তরের আবেদন অনুমোদন করেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা কোম্পানির ব্যবস্থাপনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়াতে আছি। কিন্তু পূর্বের ন্যায় বিশ্বজিত কুমার রায় গংরা আমাদের নানা উপায়ে হুমকি দিচ্ছে, যা আমাদের প্রাণ সংশয়ের উদ্রেক করছে। উল্লেখ্য যে, সর্বশেষ হিসাব বিবরণী অনুযায়ী, বিশ্বজিৎ কুমার রায় কোম্পানিটি দখল করার সময় কারখানায় ১১ কোটি টাকারও বেশি বিক্রয়যোগ্য সিরামিক্স পণ্য এবং আনুমানিক ১.৬৪ কোটি টাকার খুচরা যন্ত্রাংশ ও আনুষাঙ্গিক মালামাল ছিল।

বিশ্বজিৎ কুমার রায় গণমাধ্যমকে বলেন, ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। ২০১২ সালে তিনি শেয়ার কিনেছেন। তবে, বিভিন্ন জটিলতার কারণে এখনও তার বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্টে শেয়ারগুলো হস্তান্তর করা হয়নি। সম্প্রতি বেঙ্গল ফাইন সিরামিক্সের প্রতিষ্ঠাতারা তাদের শেয়ার অপর কোম্পানির কাছে বিক্রি করেছেন।

এ বিষয়ে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, মূল মালিকদের কাছ থেকে বিশ্বজিৎ শেয়ার কিনলেও ওই শেয়ারের মালিকানা পরিবর্তন হয়নি। ফলে মূল উদ্যোক্তাদের একজন নতুন উদ্যোক্তার কাছে শেয়ার বিক্রির আবেদন জানালে কমিশন অনুমতি দিয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে উদ্যোক্তা পরিচালক ফারজানা রুবাইয়াৎ খান বলেন, ২০১২ সালে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বিশ্বজিত কুমার রায়ের সাথে কোম্পানির সকল দায় দেনা পরিশোধের শর্তে উদ্যোক্তা পরিচালকগনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং বিশ্বজিত কুমার রায় কোম্পানি পরিচালনার দায়িত্ব গ্রহন করেন। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা হস্তান্তরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর অনুমোদন প্রয়োজন।

কিন্তু উদ্যোক্তা পরিচালকগন বিশ্বজিত কুমার রায় এর কাছে শেয়ার হস্তান্তরের কোন আবেদন করেননি। এরই ধারাবাহিকতায় যোগাযোগ ও কোম্পানির অধিগ্রহণ এর সুবিধার কথা উল্লেখ করে বিশ্বজিত কুমার রায় নিজেকে ব্যবস্থাপনা পরিচালক ঘোষণা করার জন্য অনুরোধ করলে উদ্যোক্তা পরিচালকগন সরল বিশ্বাসে তাতে সম্মতি প্রদান করেন ও যথাযথ ব্যাবস্থা গ্রহন করেন।

ফলে ২০১২ সালে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উদ্যোক্তা পরিচালকগন বিশ্বজিত কুমার রায়কে ব্যবস্থাপনা পরিচালক ঘোষণা করেন এবং অংশীজনদের (ব্যাংক, আইসিবি, বিএসইসি, ডিএসই, সিএসই ইত্যাদি) অবহিত করেন। ব্যবস্থাপনা পরিচালক ঘোষণা করার পরই বিশ্বজিত কুমার রায় গংরা পরিচালনার কথা বলে কারখানাটি দখলে নেন।

পরবর্তীতে বিশ্বজিত কুমার রায় এবং উদ্যোক্তা পরিচালকগনের সাথে অগ্রনী ব্যাংক লিমিটেডের আলোচনার পর অগ্রনী ব্যাংক এক্সিট পলিসির আওতায় সম্পূর্ণ দায় ৩০ কোটি টাকা পরবর্তী ৬ মাসের মধ্যে এককালীন পরিশোধের সুযোগ দেয়। যা সম্পূর্ণভাবে বিশ্বজিত কুমার রায় পরিশোধ করার জন্য উদ্যোক্তা পরিচালকগনদের সাথে চুক্তিবদ্ধ ছিলেন।

কিন্তু ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে সব দায় এককালীন পরিশোধের পরিবর্তে তিনি অগ্রনী ব্যাংকে সামান্য টাকা পরিশোধ করেন এবং আইসিবিসহ অন্যান্য দায় আর পরিশোধ না করে জোরপূর্বক কারখানা দখলে রেখে গ্যাস সংযোগ পুনরায় স্থাপন করে এখন পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেইসঙ্গে উদ্যোক্তা পরিচালকগনকে না জানিয়ে অন্য ব্যাংকে হিসাব কার্যক্রম পরিচালনা করছেন।

কোম্পানির সুপারভাইজার মো. সাফায়েত হোসেন বলেন, বিশ্বজিৎ কুমার রায় অবৈধভাবে কোম্পানিটি দখল করে রেখেছিলেন। তিনি কর্মচারীদের বেতনও ঠিকমতো দেননি। অবশেষে বিএসইসির সহযোগিতায় মূল মালিক পক্ষ কোম্পানিটি নতুন ক্রেতাদের কাছে বিক্রি করেছে। তারা সবকিছু বুঝে নিতে এলেও বিশ্বজিত রায়ের লোকজন তাদের সাথে দুর্ব্যবহার করে। তবে, প্রশাসনের সহায়তায় এখন প্রকৃত মালিকের হাতে গেছে কোম্পানিটি।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ রেজাউল করিম বলেন, বেঙ্গল ফাইন সিরামিক কোম্পানির প্রকৃত মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ার হস্তান্তরের অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসি আইনের মধ্য থেকেই সিদ্ধান্ত দিয়েছে।

এন এস

সম্পর্কিত খবর