শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রাক্তন প্রেসিডেন্টদের স্মরণে আইসিএমএবিতে ‘জ্যোতির্ময় সংবর্ধনা’

প্রাক্তন প্রেসিডেন্টদের অবিস্মরণীয় অবদানকে স্মরণীয় করে রাখতে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শুক্রবার (১৭ মে) আইসিএমএবি’র প্রাঙ্গণে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আইসিএমএবি’র বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ তার বক্তব্যে উল্লেখ করেন যে, প্রাক্তন সকল প্রেসিডেন্টই এই প্রতিষ্ঠানের সুনামকে অক্ষুণ্ন রাখতে সততা ও উৎকর্ষতার সাথে আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন, তারা অনুজদের অনু্প্রেরণার উৎস। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সিএমএ প্রফেশন তার ঐতিহ্যকে সফলভাবে বহন করতে সক্ষম হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, শ্রদ্ধেয় প্রাক্তন প্রেসিডেন্টদের অবদানকে স্মরণীয় করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন যা সিএমএ প্রফেশনালদের জন্য অতীতের সাথে বর্তমানের সংযোগ সাধন করেছে। তিনি প্রত্যাশা করেন সিএমএ প্রফেশনের উত্তরোত্তর সমৃদ্ধিতে অবদান রাখা সকল প্রেসিডেন্টদের সফলতার পথ ধরে এগিয়ে যাবে আইসিএমবি।

আইসিএমএবি’র কাউন্সিল সদস্যগণ এবং ব্রাঞ্চ কাউন্সিল চেয়ারম্যানগণ এই মিলনমেলায় যোগ দেন। প্রাক্তন প্রেসিডেন্টদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ফেলো এবং এসোসিয়েট সদস্য বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণ করেন।

এন এস

সম্পর্কিত খবর