শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

লেনদেনের পাশাপাশি সূচকের বড় পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইর সূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে মঙ্গলবার ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮১ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ কমে ৫ হাজার ৫৮৫ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ দশমিক ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ কমে ১ হাজার ২২৫ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২৬ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ কমে ১ হাজার ৯৯১ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৬৮ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩০৩ কোটি ৬৫ লাখ টাকা কমেছে। এদিন ২০ কোটি ২ হাজার ৩৩৩টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৫৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।

মঙ্গলবার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ই-জেনারেশন লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ১৮ লাখ সাত হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২০ কোটি ৫৭ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৬ কোটি ৫৭ লাখ, অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ কোটি ৫৭ লাখ, কোহিনুর কেমিক্যালস লিমিটেডের ১৫ কোটি ৭ লাখ, বেস্ট হোল্ডিং লিমিটেডের ১৫ কোটি ৭ লাখ, এসকে ট্রিমস লিমিটেডের ১৪ কোটি ১৫ লাখ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩ কোটি ১২ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১ কোটি ৯১ লাখ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মঙ্গলবার ৮ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাত দশমিক ৯৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৬ দশমিক ৪০ শতাংশ, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ৬ দশমিক ২৪ শতাংশ, আরামিট লিমিটেডের ৫ দশমিক ৩৯ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৩২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৭০ শতাংশ, এসকে ট্রিমস লিমিটেডের ৪ দশমিক ০২ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ১ দশমিক ৫৪ শতাংশ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশের ১ দশমিক ৪৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে মঙ্গলবার সিএসসিএক্স মূল্যসূচক ১০৩ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ কমে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ কমে ১৬ হাজার ১৬৪ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দর।

এন এস

সম্পর্কিত খবর